মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আবুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৫ ইং
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আবুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কুদ্দুস (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় স্কুলমাঠে জাতীয় পতাকা অর্পণ ও গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বুধবার দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলে ও অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন তিনি।

রাষ্ট্রীয় মর্যাদা শেষে গতকাল সকাল ৯টা ৩০ মিনিটে খোরদ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) অশীষ কুমার বসু, চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল, স্থানীয় জনপ্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধারাÑআব্দুল মালেক, আব্দুর রহমান ধুনা, সাহাদৎ হোসেন, খোসদেল, আব্দুল কাদের, আব্দুল গনি প্রমুখ। স্থানীয় জনসাধারণ ও সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী