মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

‘সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে’
  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে ‘মুক্তচিন্তার দূরন্ত প্রকাশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় উদ্যাপিত হয়েছে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান কার্যালয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়।


দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মো. মিঠুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মারুফ সরোয়ার বাবু, সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি ও চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর।


অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বেতার চুয়াডাঙ্গার প্রতিনিধি হুসাইন মালিক ও চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপালী বাংলাদেশ পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি আসিম সাঈদ, জীবননগর প্রতিনিধি আহাম্মেদ সগীর, সময় টিভির জেলা প্রতিনিধি মাহাফুজ মামুন, যমুনা টিভির জিসান আহমেদ, মোহনা টিভির সাইফ জাহান, আনন্দ টিভির সোহেল সোজিব, এশিয়ান টিভির আজাদ হোসেন, স্থানীয় দৈনিক খাসখবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ রনি, আমাদের সময় পত্রিকার আকিমুল ইসলাম, ইত্তেফাক পত্রিকার রুবাইত বিন আজাদ সুস্থির, মানবজমিন পত্রিকার আওয়াল হোসেন, জনবাণী পত্রিকার আহসান মামুন, সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাকিব আল হাসান, গ্রামের কাগজ পত্রিকার তুহিনুজ্জামান, শিক্ষক আব্দুস সামাদ, রাজনীতিবিদ মুকুট আহমেদ, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।


আলোচনা সভায় বক্তারা বলেন, রূপালী বাংলাদেশকে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এর মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের বিশ্বাস অর্জিত হবে। দেশের মানুষের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র ও সুশাসন নিশ্চিতে ভূমিকা রাখতে হবে। রূপালী বাংলাদেশ এখন যেমন দেশের কথা, মানুষের কথা বলছে; ভবিষ্যতে মানুষের পাশে থেকে সত্য বলে যাবে, এটাই প্রত্যাশা।


তারা আরও বলেন, পাঠকেরাই একটি পত্রিকার শক্তি। তাই সবসময় পাঠকের মতামতকে গুরুত্ব দিতে হবে। তাহলেই একদিন দৈনিক রূপালী বাংলাদেশ সংবাদ পত্রের লিড রোল প্লে করবে। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল আলিম সজল। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন রূপালী বাংলাদেশ পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি আসিম সাঈদ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী