মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শরীফুজ্জামান শরীফের পক্ষে বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনার গণসংযোগ

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০২৫ ইং
শরীফুজ্জামান শরীফের পক্ষে বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনার গণসংযোগ

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা মাছপট্টি, গমপট্টি ও রেল স্টেশন এলাকায় ধানের শীষের পক্ষে হ্যান্ডবিল বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম এই নেতা।  এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি বদর উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হাসান কাকন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন রায়হান, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান মুকুল, শ্রমিক দল নেতা শিমুল, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুস সামাদ, জব্বার আলী, আল আমিন, হামিদুল ইসলাম শান্তি, লিটন, দিলুসহ গণ্যমান্য এলাকাবাসী। বিএনপি নেতা আব্দুল জব্বার সোনা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। সাধারণ জনগণের আশা আকাক্সক্ষার পথিক হয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সকলকে ধানের শীষে ভোট দিতে হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী