মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০২৫ ইং
দামুড়হুদায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে সুবলপুর মাঠে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করা হয়। জানা যায়, দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের রিপন ও সুবুলপুর গ্রামের আবুবক্কর সুবুলপুর কেছমতপুর পাড়ায় অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ভাটায় বিক্রি করছে- এমন সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান ঘটনারস্থলে গিয়ে সত্যতা সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে রিপন এবং আবু বক্করকে দোষী সাব্যস্ত করে মাটি ও বালুমহাল আইন ২০১০ সালের (১৫) ১ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার পুলিশ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী