দামুড়হুদায় সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে সোনালী ব্যাংকের নীচে এই এটিএম বুথের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-মেহেরপুর অঞ্চলে এই প্রথম দামুড়হুদা শাখার এটিএম বুথে সিআরএম মেশিনের মাধ্যমে টাকা জমা এবং উত্তোলন করা যাবে। যাতে ব্যাংকিং সেবার মান আরও উন্নত হয় এবং সাধারণ গ্রাহকের কথা চিন্তা করেই নতুন এটিএম বুথে এমন সংস্কার করা হয়। এর আগে এসব অঞ্চলে শুধুমাত্র এটিএম বুথে টাকা উত্তোলন করা যেতো, কিন্তু এখন থেকে টাকা উত্তোলনের সাথে টাকা জমাও করা যাবে।
দামুড়হুদা সোনালী ব্যাংক পিএলসি শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হারুনূর রশিদ, সিনিয়র অফিসার মন্জুরুল হাসান।
প্রতিবেদক দামুড়হুদা