মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ড. আজাদ আজ বিশ্বমঞ্চের গবেষক

ধর্মীয় পর্যটনে টেকসই উন্নয়ন কাঠামো প্রস্তাব করে বিশ্ব আলোচনায়
  • আপলোড তারিখঃ ২৬-১১-২০২৫ ইং
আলমডাঙ্গার ড. আজাদ আজ বিশ্বমঞ্চের গবেষক

আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের কৃতী সন্তান ড. মো. আবুল কালাম আজাদ আন্তর্জাতিক পরিমণ্ডলে টেকসই উন্নয়ন, গ্রামীণ অর্থনীতি ও পর্যটন গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আলোচনায় উঠে এসেছেন। কৃষক পরিবারে জন্ম নেওয়া এই গবেষক তাঁর মেধা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে দেশ-বিদেশে গবেষণার মাধ্যমে আলোকবর্তিকা হয়ে উঠেছেন।


ড. আজাদ প্রয়াত আব্দুল জব্বার বিশ্বাস ও প্রয়াত শাহিদা খাতুনের সন্তান। সাত ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। এসএসসি পাশ করেন গোস্বামী দুর্গাপুর হাই স্কুল থেকে, এইচএসসি আলমডাঙ্গা কলেজ থেকে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.বি.এস ও এম.বি.এস ডিগ্রি অর্জন করেন এবং এমবিএ সম্পন্ন করেন সিটি ইউনিভার্সিটি, ঢাকা থেকে।


পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যান তিনি। পার্থের কার্টিন বিশ্ববিদ্যালয়ের CUSP Institute–G –এ প্রফেসর ড. ডোরা ম্যারিনোভার তত্ত্বাবধানে এম.ফিল ও পিএইচডি সম্পন্ন করেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। তাঁর গবেষণার বিষয় ছিল- ‘বাংলাদেশের তীর্থস্থান পর্যটন: একটি টেকসই উন্নয়ন কাঠামো।’ এ গবেষণায় তিনি বাংলাদেশের ধর্মীয় পর্যটনের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত দিকগুলো তুলে ধরেন এবং তা আন্তর্জাতিক টেকসই উন্নয়ন আলোচনায় নতুন মাত্রা যোগ করে।


ড. আজাদের গবেষণা ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। ড. আজাদ শুধু আন্তর্জাতিক গবেষণাতেই নয়, নিজ গ্রামের মানুষের উন্নয়নেও নিবেদিত। ২০১৫ সাল থেকে তিনি NEST-Non-profit Engagement in Social Transformation  নামে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে শিক্ষা, সচেতনতা এবং টেকসই গ্রামীণ উন্নয়নে কাজ করছেন।


বর্তমানে তিনি কার্টিন বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. ডোরা ম্যারিনোভার সাথে টেকসই উন্নয়ন বিষয়ে উচ্চতর গবেষণায় যুক্ত আছেন। ড. আবুল কালাম আজাদের এই আন্তর্জাতিক সাফল্যে তাঁর নিজ এলাকা ডাউকি ইউনিয়ন, বিশেষ করে মাজু গ্রামের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁরা মনে করছেনÑ ড. আজাদ শুধু আলমডাঙ্গা নয়, পুরো চুয়াডাঙ্গার সম্মান বিশ্বমঞ্চে উজ্জ্বল করছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী