দর্শনা পৌরসভা এলাকায় মশকনিধন কার্যক্রম চলছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইসলাম বাজার, বালিকা বিদ্যালয় এলাকা ও দর্শনা থানার আশপাশে ফগার মেশিন দিয়ে ড্রেন, নালাসহ ঝোপ-ঝাড়ে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পৌরসভা সূত্র জানায়, গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১৫ দিন ধরে চলবে। নিয়মিত ফগিংয়ের পাশাপাশি লার্ভিসাইডিং কার্যক্রমও পরিচালিত হচ্ছে বলে জানান পৌর প্রশাসক এ এইচ এম তাসফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গু ও অন্যান্য বাহকবাহিত রোগ প্রতিরোধে পৌরবাসীকে সচেতন করার পাশাপাশি নিয়মিতভাবে মশকনিধন কার্যক্রম চালানো হচ্ছে।
দর্শনা অফিস