রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় যুবদল নেতা কনক ও রাজুর জানাজায় বিএনপি নেতাদের অংশগ্রহণ

নিষ্ঠাবান দুই কর্মীর মৃত্যুতে শূন্যতা তৈরি হলো : শরীফুজ্জামান
  • আপলোড তারিখঃ ২৫-১১-২০২৫ ইং
আলমডাঙ্গায় যুবদল নেতা কনক ও রাজুর জানাজায় বিএনপি নেতাদের অংশগ্রহণ

এক দিনে দুই যুবদল নেতার জানাজায় অংশ নিয়েছেন বিএনপির মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা। গতকাল সোমবার সকালে প্রথম জানাজাটি অনুষ্ঠিত হয় আলমডাঙ্গা পৌর এলাকার দারুস সালাম ঈদগাহ মাঠে। আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনকের জানাজা সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।


জানাজায় অংশ নিয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজ আমাদের আলমডাঙ্গা ও নাগদাহ ইউনিয়ন দুই তরুণ, নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। সাইফুল আলম কনক এবং রাজু আহমেদ- দুজনই ছিলেন সংগঠনের শক্ত ভরসা, দলের প্রতি আন্তরিক ও কর্মীদের কাছে গ্রহণযোগ্য। তাদের অক্লান্ত পরিশ্রম, দলীয় আদর্শের প্রতি বিশ্বাস ও মানুষের সমস্যায় এগিয়ে যাওয়ার মানসিকতা সবসময়ই আমাদের অনুপ্রাণিত করেছে। তাদের এই অকাল প্রয়াণ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।


আমি ব্যক্তিগতভাবে তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাভিভূত পরিবারগুলোকে এই দুঃখ ধৈর্য্য ও শক্তি দিয়ে সহ্য করার তৌফিক দেন। বিএনপি পরিবার তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে- এটাই আমাদের অঙ্গীকার। যারা তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন, তারা জানেন- কনক ও রাজুর মতো কর্মী পাওয়া সত্যিই বিরল। আজকের এই শোকাবহ মুহূর্তে আমরা সবাই তাদের জন্য দোয়া করি এবং তাদের কর্মময় জীবনের স্মৃতি ধারণ করি।’


জানাজা ও দাফন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাউন টিলু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি শরীফুজ্জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল হোসেন, সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, পৌর  যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, আলমডাঙ্গা উপজেলার ১৫টি০ ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অংগসঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।


অপর দিকে, একইদিন বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ঈদগাহ ময়দানে যুবদল নেতা রাজু আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। এখানেও জানাজায় অংশ নেন মো. শরীফুজ্জামান শরীফসহ জেলা-উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। নাগদাহর জানাজায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি মখলেছুর রহমান জোয়াদ্দার কমল, সাবেক সভাপতি শহিদুল কানাউন টিলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা শ্রমিক দল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন বিশ্বাসসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। দুই নেতার মৃত্যুতে বিএনপি নেতারা গভীর শোক প্রকাশ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত