মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ‘অরিন্দম-সুহৃদ স্মরণ দিবস’ পালিত

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ‘অরিন্দম-সুহৃদ স্মরণ দিবস’ পালিত

চুয়াডাঙ্গা অরিন্দম-এর প্রয়াত সদস্যদের স্মরণে ‘তব চেতনায় প্রাণীত অনুক্ষণ, মম তিমির-বিদারী আলোর অন্বেষণ’ শীর্ষক ‘অরিন্দম-সুহৃদ স্মরণ দিবস ২০২৫’ দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অরিন্দম সদস্যদের সমবেতকণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্মরণ-কথন পাঠ করেন সংগঠনের সদস্য সুমিতা দে।


অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় স্মরণ-কথনে অংশ নেন উদীচী-চুয়াডাঙ্গার সভাপতি হাবিবি জহির রায়হান, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ সেলিম, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ, চুয়াডাঙ্গা জেলা শিল্পী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল মাহমুদ এবং অরিন্দম সাংস্কৃতিক সংগঠন চুয়াডাঙ্গা’র সাবেক সভাপতি ও সংগঠনের বর্তমান উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক। প্রয়াত সুহৃদদের স্মরণে কবিতা আবৃত্তি করেন সংগঠনের সদস্য সুমিতা দে, মজিবুল হক সোনা ও মনিরুজ্জামান মানিক এবং সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী