মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা, দামুড়হুদা, গড়াইটুপি ও হাসাদাহে সময়ের সমীকরণের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সত্যের অনুসন্ধান ও জনস্বার্থ রক্ষার আহ্বান বক্তাদের
  • আপলোড তারিখঃ ২৫-১১-২০২৫ ইং
আলমডাঙ্গা, দামুড়হুদা, গড়াইটুপি ও হাসাদাহে সময়ের সমীকরণের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, গড়াইটুপি, দামুড়হুদা ও হাসাদাহে বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উষ্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নিয়ে পত্রিকার ভবিষ্যৎ অগ্রযাত্রার প্রতি আস্থা ও আশাবাদ ব্যক্ত করেন।


আলমডাঙ্গা:
দৈনিক সময়রে সমীকরণের আলমডাঙ্গা ব্যুরো প্রধান খন্দকার হামিদুল ইসলাম আজমের নিজ কার্যালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা একত্রিত হন। এসময় বক্তব্য দেন দৈনিক মাথাভাঙ্গার ব্যুরো প্রধান রহমান মুকুল, দৈনিক পশ্চিমাঞ্চলের ব্যুরো প্রধান প্রশান্ত বিশ্বাস, দৈনিক খাসখবরের ব্যুরো প্রধান তানভীর সোহেল, দৈনিক মেহেরপুর প্রতিদিনের ব্যুরো প্রধান আতিক বিশ্বাস, দৈনিক লোকসমাজের প্রতিনিধি ফিরোজ ইফতেখার, দৈনিক মাথাভাঙ্গার সহকারী ব্যুরো প্রধান শরিফুল ইসলাম রোকন ও দৈনিক পশ্চিমাঞ্চলের সহকারী ব্যুরো প্রধান রানা আফিন্দি।
এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, কবি গোলাম রহমান, কবি সিদ্দিকুর রহমান, কবি হাবিবুর রহমান মজুমদার ও অন্যান্য সুধীজন। বক্তারা বলেন, সময়ের সমীকরণ সীমান্তবর্তী অঞ্চলের সমস্যাগুলো যেমন তুলে ধরছে, তেমনি মাঠপর্যায়ের মানুষের কথা তুলে ধরায় পত্রিকাটি পাঠকের কাছে দিনদিন গ্রহণযোগ্যতা অর্জন করছে।


দামুড়হুদা:
দামুড়হুদা প্রেসক্লাব হলরুমে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি ছিল সবচেয়ে জমকালো। বেলা ১১টায় কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পত্রিকার দামুড়হুদা প্রতিনিধির মোজাম্মেল শিশির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, প্রেসক্লাব সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংবাদিক সমিতি সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, সদস্য জহিরুল ইসলাম, ব্যবসায়ী শাজাহান আলী প্রমুখ। বক্তারা বলেন, সময়ের সমীকরণ তথ্যবস্তুনিষ্ঠতা, সত্যের অনুসন্ধান এবং জনস্বার্থে সংবাদ পরিবেশনের মাধ্যমে আস্থা অর্জন করেছে। পত্রিকাটি সততার সঙ্গে এগিয়ে গেলে জাতীয় পর্যায়েও জায়গা করে নেবে।


তিতুদহ:
গড়াইটুপি ইউনিয়ন পরিষদ ভবনে উৎসবমুখর পরিবেশে ব্যাপক সংখ্যক স্থানীয় মানুষের অংশগ্রহণে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে কেক কাটা শেষে আলোচনা সভায় এলাকার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতা ও চেয়ারম্যান মোশাররফ হোসেন মাস্টার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক ইরফান আলী, ৮ নম্বর ওয়ার্ড মেম্বার আসাদুল্লাহ আসাদ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন হোসেন, বিএনপি নেতা আব্দুল খালেক, সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্যরা।
বক্তারা বলেন, সময়ের সমীকরণ চুয়াডাঙ্গার মানুষের কথা তুলে ধরছে সাহসিকতা ও নিরপেক্ষতার সঙ্গে। পাঠকের আস্থা অর্জন করে পত্রিকাটি এখন শীর্ষস্থানীয় আঞ্চলিক দৈনিকগুলোর একটি।


হাসাদাহ:
হাসাদাহে কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে গতকাল সোমবার দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার অবসপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, দৈনিক সময়ের সমীকরণের সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ ও হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডি.এম. মতিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেস সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণের হাসাদাহ প্রতিনিধি মনিরুজ্জামান রিপন।
এসময় আরও উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুর রহমান মেম্বার। বক্তারা সময়ের সমীকরণের অগ্রযাত্রাকে চুয়াডাঙ্গার সাংবাদিকতার শক্তি হিসেবে আখ্যায়িত করেন। সঠিক তথ্যের মাধ্যমে পাঠকের কাছে পত্রিকাটি বিশ্বাস অর্জন করেছে বলেও মন্তব্য করেন তারা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী