মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সমবায় নিউ মার্কেট প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হৃদয় কালেকশন, রানার্সআপ নন্দন টিম

যুব সমাজকে খেলাধুলায় ফিরিয়ে আনতে হবে: শরীফুজ্জামান
  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৫ ইং
সমবায় নিউ মার্কেট প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হৃদয় কালেকশন, রানার্সআপ নন্দন টিম

চুয়াডাঙ্গার সমবায় নিউ মার্কেট প্রিমিয়ার লিগের চতুর্থ সিজনে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয় কালেকশন। আর রানার্সআপ হয়েছে নন্দন টিম। সমবায় নিউ মার্কেট কল্যাণ সমিতির আয়োজনে গতকাল রোববার জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নেয় নন্দন টিম ও হৃদয় কালেকশন।


ফাইনালে টসে জিতে ফিল্ডিং নেয় হৃদয় কালেকশন এবং নন্দন টিমকে ব্যাটিংয়ে পাঠায়। নন্দন টিম নির্ধারিত ওভারে ১০৬ রানের টার্গেট দেয়। জবাবে মাত্র ৯ ওভার ব্যাট করেই ১ উইকেট হারিয়ে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে হৃদয় কালেকশন। চ্যাম্পিয়ন দল হিসেবে হৃদয় কালেকশন পেয়েছে ২০ হাজার টাকার চেক ও ট্রফি। রানার্সআপ নন্দন টিমকে দেওয়া হয় ১০ হাজার টাকার চেক ও পুরস্কার। খেলায় সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন হৃদয় কালেকশনের জীবন এবং সেরা বোলার হন নন্দন টিমের জাহিদ।


নিউ মার্কেট পরিষদের সহসভাপতি মেহেদি হাসান রাসেলের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ছোট ছোট অরাজনৈতিক সংগঠনগুলোর এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। দোকানের কর্মচারীরা সারাবছর কাজ করেন; মাঝে মাঝে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করলে মালিক-কর্মচারীর মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়।


তিনি আরও বলেন, ১৭ বছর ধরে চুয়াডাঙ্গার মাঠে তেমন খেলা হয়নি। আগে এই জেলা থেকে খেলোয়াড়রা জাতীয় দলে যেতেন। আমরা সাবেক খেলোয়াড়দের সক্রিয় করে নতুন করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে চাই। মাঠে মাঠে নিয়মিত খেলা হলে গ্রামের ছেলেরাও আবার খেলাধুলায় ফিরে আসবে। মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদক এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। এই প্রবণতা বন্ধ করে যুব সমাজকে খেলাধুলায় ফিরিয়ে আনতে হবে।


অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দোকান মালিক সমিতির সদস্যসচিব সুমন পারভেজ খান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুর এলাহী লাজ ও নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আকরাম আলী। এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শাবু মিয়া, মশিউর রহমান আবু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মালিক-কর্মচারীসহ আরও অনেকে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী