মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে নামাজরত অবস্থায় মুসল্লির মোটরসাইকেল চুরি

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৫ ইং
উথলীতে নামাজরত অবস্থায় মুসল্লির মোটরসাইকেল চুরি

জীবননগরের উথলী বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে নামাজরত অবস্থায় এক মুসল্লির মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল রোববার বিকেলে আসরের নামাজ চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সার ব্যবসায়ী জহির উদ্দিন জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছেন। জহির উদ্দিন জানান, আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে ঢোকার আগে তিনি ধূসর রঙের রেজিস্ট্রেশনবিহীন ইয়ামাহা এফজেড ভার্সন-৪ মোটরসাইকেলটি মসজিদের সামনে রেখে যান। নামাজ শেষে বাইরে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি উধাও।


তিনি বলেন, ‘মোটরসাইকেলটি না দেখে আমি হতবাক হয়ে যাই। চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো খবর পাওয়া যায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় থানায় লিখিত অভিযোগ করেছি।’ চুরির খবর ছড়িয়ে পড়লে উথলী বাসস্ট্যান্ড এলাকার দোকান ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দেয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী