মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৪ জন

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৪ জন

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের ৪ জন আহত হয়েছে। গতকাল শনিবার বেলা একটায় আলমডাঙ্গা মোটরসাইকেলের হাটের কাছে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে ঘটে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা কুতুবপুর ইউনিয়নের জলিবিলা গ্রামের ভেটুয়া মন্ডলের ছেলে তুতা মিয়া (৪০) ও তার স্ত্রী তানিয়া(২৬) খাতুন, তুতা মিয়ার বোন চম্পা (৪৫) খাতুন ও শাশুড়ি পলি খাতুন (৪৫)।


স্থানীয় সূত্রে জানা যায়, আহত ৪ জনকে স্থানীয়রা ফাতিমা হাসপাতালে নেয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাসিমুজ্জামান মিলন বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ৪ জন রোগী আসেন তাদের মধ্যে তোতা মিয়া ও তানিয়া খাতুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং পলি খাতুন ও চম্পা খাতুনের আঘাত গুরুতর হওয়ায় মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।


আহত চম্পা খাতুন বলেন, ‘আমার ভাবি অসুস্থ হওয়ায় তার চিকিৎসার জন্য আমার ভাইয়ের অটোতে আমরা কুষ্টিয়া যাচ্ছিলাম। হঠাৎ সামনে থেকে একটি মোটরসাইকেল আসলে, মোটরসাইকেল অটোর সাথে ধাক্কা লাগবে ভেবে আমার ভাই অটো সাইডে চাপিয়ে দেই, তখন মোটরসাইকেল আরোহী ও একই দিকে চলে এসে আমাদের অটোকে ধাক্কা মারে। আমার ভাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পুকুরে নামিয়ে দেই।
এ ঘটনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী