মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় কাভার্ড ভ্যানের নিচে পড়ে নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২৫ ইং
আলমডাঙ্গায় কাভার্ড ভ্যানের নিচে পড়ে নারীর মৃত্যু

আলমডাঙ্গার স্টেশন রোডের অদূরে একটি গোডাউনের কাছে কাভার্ড ভ্যানের নিচে পড়ে আনোয়ারা খাতুন (৪৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমরিয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বামী নাসির উদ্দিনকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুতাইল গ্রামের এক কবিরাজের বাড়িতে যান আনোয়ারা। দুপুরে কবিরাজ দেখানো শেষে তারা একটি পাখিভ্যানে আলমডাঙ্গা রেলস্টেশনের দিকে ফিরছিলেন।


স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পাশ দিয়ে আসা একটি কাভার্ড ভ্যানের চাপ এড়াতে পাখিভ্যানচালক ভ্যানটি স্টেশনের ঢালে ওঠায়। এসময় ভারসাম্য হারিয়ে আনোয়ারা খাতুন নিচে পড়ে যান এবং কাভার্ড ভ্যানের চাকার নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ এসে ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। লাশের সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী