মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ একজন আটক

স্থানীয়দের সাহসিকতায় ডাকাতির চেষ্টা নস্যাৎ
  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২৫ ইং
দর্শনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ একজন আটক

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা-উজলপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের তৎপরতায় এক ডাকাতকে অস্ত্রসহ আটক করা হয়েছে। গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত ডাকাত সদস্য রাজু (২৮)। তিনি সদর উপজেলার বেলগাছি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরের দিকে সড়কে কয়েকটি ভ্যান থামিয়ে ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের গয়না ও মোবাইল ফোন লুট করে। এসময় যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রাজু নামে এক ডাকাত সদস্যকে দেশি অস্ত্রসহ আটক করে। তার কাছ থেকে লুট হওয়া নগদ টাকা ও মোবাইল সেটও উদ্ধার করা হয়। এ সময় অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
এলাকাবাসী আটক রাজুকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দিলে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বলেন, রাজু পেশাদার চোর। এর আগেও তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী