আসন্ন নির্বাচনকে সামনে রেখে দর্শনায় চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী বাবু খানের পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনা পৌর ৯ নম্বর ওয়ার্ডের ঈশ্বরচন্দ্রপুরে প্রতিটি বাড়ি বাড়ি যেয়ে এ নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।
দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক মো. মশিউর রহমানের উদ্যোগে এ নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন দর্শনা পৌর মহিলা দলের নেত্রী শিক্ষক আফসানা মেহজাবিন শাপলা খাতুন ও তার টিম। এসময় বলা হয়, চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবু ভাইকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করলে অবহেলিত এলাকায় উন্নয়নের জোয়ার উঠবে। এই চুয়াডাঙ্গা-২ এলাকা হয়ে উঠবে আশপাশের জেলার মধ্যে অন্যতম একটি এলাকা। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দেশে সৃস্টি হবে উন্নয়নের নবদিগন্ত। তাই সবাই আসুন দলে, দলে, বিএনপির পতাকা তলে।
নিজস্ব প্রতিবেদক (দর্শনা অঞ্চল)