মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
  • আপলোড তারিখঃ ২১-১১-২০২৫ ইং
দামুড়হুদায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

দামুড়হুদা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিস পরিদর্শন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসকদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সব দপ্তর প্রধানকে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু হাসান, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী, চেয়ারম্যান নিজাম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী