মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গায় র‌্যাবের অভিযান

৬০ লাখ টাকা মূল্যের তিনটি তক্ষক উদ্ধার

  • আপলোড তারিখঃ ২১-১১-২০২৫ ইং
৬০ লাখ টাকা মূল্যের তিনটি তক্ষক উদ্ধার

প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৩টি তক্ষকসহ আব্দুল আজিজ (৬৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে মেহেরপুরের গাংনী ক্যাম্পের র‌্যাব সদস্যরা। গত বুধবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা থেকে বন্যপ্রাণীসহ আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ সরিষাডাঙ্গা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।


আব্দুল আজিজ জানিয়েছেন, কয়েক বছর আগে খাগড়াছড়ির পাহাড়ের গাছ থেকে ৩টি তক্ষক ধরে আনেন এবং নিজ বাড়িতে প্লস্টিকের ঝুড়িতে রেখে লালন-পালন করছিলেন। সিপিসি ৩ মেহেরপুর র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন জানান, বুধাবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল আজিজ নামের একজনকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে তার হেফাজতে থাকা ৩টি তক্ষক উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্যে (কথিত) প্রায় ৬০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ অবৈধভাবে বন্যপ্রাণী ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা শেষে চুয়াডাঙ্গা সদর থানায় সৌপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী