মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিএনপি কর্মীর ট্রাকে আগুন দিলে দুর্বৃত্তরা

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২৫ ইং
দর্শনায় বিএনপি কর্মীর ট্রাকে আগুন দিলে দুর্বৃত্তরা

দর্শনা পুরাতন বাজার এলাকায় বিএনপির কর্মী জাহিদ মিয়ার মালিকানাধীন একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দর্শনা-মুজিবনগর মহাসড়কের পাশে হাজী আব্দুল কাদেরের ভূসিমালের আড়তের সামনে পার্কিং করা ট্রাক (চুয়াডাঙ্গা ট-১১-০৫৯৮) হঠাৎ অগ্নিদগ্ধ হতে দেখা যায়। আগুন লাগানোর পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


ট্রাক মালিক ও বিএনপির কর্মী জাহিদ মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকচালক আব্দুল হাকিম ট্রাকটি বাজার এলাকার আড়তের সামনে পার্কিং করে বাড়ি চলে যান। গভীর রাতে কে বা কারা ট্রাকটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন- ট্রাকটির বেশির ভাগ অংশই পুড়ে গেছে।


দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক মালিক জাহিদ মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।


এদিকে ঘটনার পর চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবু নাসের এবং দামুড়হুদা সার্কেল আনারুল কবির গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত দুজনকে শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী