চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নির্বাচনী প্রচারণা এখন গ্রামীণ জনপদে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নে রায়লক্ষ্মীপুর গ্রাম থেকে তিনি ধানের শীষের পক্ষে পথসভার মাধ্যমে প্রচারণা শুরু করেন। রায়লক্ষ্মীপুর থেকে শুরু করে শরীফুজ্জামান শরীফ ইউনিয়নটির হামিকপুর, তিওরবিলা ও লক্ষ্মীপুর গ্রামসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিবিড় প্রচারণা চালান। প্রার্থীর আগমনে স্থানীয় কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষজন আবেগঘন অভ্যর্থনা জানান। পথে পথে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, সাধারণ মানুষ বর্তমান বঞ্চনা থেকে মুক্তি পেতে পরিবর্তন চাইছে। এই সময়ে শরীফুজ্জামান শরীফ জনগণের সঙ্গে মিশে যান এবং তাঁদের দুঃখ-কষ্ট মনোযোগ দিয়ে শোনেন।
পথসভায় প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ সাধারণ মানুষ এবং উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন। তিনি বিএনপির কর্মসূচি, বিশেষ করে গ্রামীণ উন্নয়ন ও ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমার খাসকররা ইউনিয়নের সংগ্রামী ভাই ও বোনেরা, রায়লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত আপনাদের এই ভালোবাসা দেখে আমার হৃদয় ভরে গেছে। আপনারা জানেন, এই ভালোবাসা হলো আমাদের মুক্তির সংগ্রাম। আপনারা দীর্ঘদিন ধরে যে অর্থনৈতিক বৈষম্য এবং বঞ্চনার শিকার হচ্ছেন, আমি আপনাদের কাছে এসেছি সেই কষ্টের অবসান ঘটাতে। আমাদের নেতা তারেক রহমান সেই কারণেই আপনাদের মুক্তির জন্য ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দিয়েছেন। এই রূপরেখা আপনাদের অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির দলিল। আমি আপনাদের কাছে কোনো গতানুগতিক আশ্বাস দিতে আসিনি, এসেছি ৩১ দফার অঙ্গীকার নিয়ে। ৩১ দফায় আমরা ওয়াদা করেছি- গ্রামীণ অর্থনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে এবং সুষম উন্নয়নের মাধ্যমে গ্রামেও উন্নত নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া হবে। আমরা নির্বাচিত হলে আপনাদের সন্তানদের আর কাজের খোঁজে শহরে ছুটতে হবে না, গ্রামে বসেই কর্মসংস্থান হবে।’
শরীফুজ্জামান আরও বলেন, ‘আপনারা আর ভয় পাবেন না। আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ভোট দিন। আমি আপনাদের কথা দিচ্ছি-আপনাদের এই ত্যাগ কোনো দিন বৃথা যাবে না। আপনাদের সেবক হিসেবে আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। ইনশাআল্লাহ, চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের বিজয় হবেই।’
গণসংযোগকালে শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক হাসান বিন মনসুর মাসুদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল হক টুটুল, যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া হোসেন শান্ত, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সিনিয়র সহসভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক রাজা, যুগ্ম সম্পাদক কাজী পিণ্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, যুবদলের আবু জিহাদ, সাফায়ত, লতিফ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম, এবং সাধারণ সম্পাদক রমজান আলীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
নিজস্ব প্রতিবেদক