দর্শনায় ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে চারটি কারিগরি ট্রেড কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়ন করছে ঝশরষষং ভড়ৎ ওহফঁংঃৎু ঈড়সঢ়বঃরঃরাবহবংং ধহফ ওহহড়াধঃরড়হ (ঝওঈওচ) প্রকল্প, যার লক্ষ্য দেশের প্রান্তিক ও বেকার যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।
প্রকল্পের আওতায় সম্পূর্ণ সরকারি ব্যয়ে তিন মাস মেয়াদী মোবাইল ফোন সার্ভিসিং, গ্রাফিক ডিজাইন, ফ্যাশন গার্মেন্টস এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স- এই চারটি ট্রেডে ১০০ জন প্রশিক্ষণার্থী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কোর্স সমাপ্তকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ডঅঠঊ-চকঝঋ-ঝওঈওচ প্রকল্পের প্রশিক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং কোঅর্ডিনেটর মো. আরিফ হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক জহির রায়হান, প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম, অর্থ ও হিসাব বিভাগের উপ-সমন্বয়কারী নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ওয়েভ ফাউন্ডেশনের এ উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য আশীর্বাদস্বরূপ। বেকারত্ব দূরীকরণে সরকারি প্রচেষ্টার পাশাপাশি এ কার্যক্রম দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রশিক্ষণার্থীদের শেখা দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জবপ্লেসমেন্ট অফিসার শফিক আলম সোহান। উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর থেকে নতুন ব্যাচে চারটি ট্রেডে ১০০ জন প্রশিক্ষণার্থী ভর্তি করার জন্য আবেদনপত্র সংগ্রহ চলছে।
নিজস্ব প্রতিবেদক