মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিএনপি অফিসে হামলার অভিযোগে সংঘর্ষ, জখম ২

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৫ ইং
দর্শনায় বিএনপি অফিসে হামলার অভিযোগে সংঘর্ষ, জখম ২

দর্শনায় বিএনপির অফিসে হামলার অভিযোগকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে জিহাদ (২০) ও শোভন (২০) নামে দুই যুবক রক্তাক্ত জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা রেলবাজার ও রেলইয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত জিহাদ ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কবরস্থানপাড়ার হাশেমের ছেলে এবং শোভন একই এলাকার সানিরুলের ছেলে।


স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে দর্শনা রেলবাজারে প্রথম দফা মারামারি হয়। কিছুক্ষণ পর রেলইয়ার্ড এলাকায় আবারও সংঘর্ষ বাঁধে। এতে দুজন গুরুতর জখম হন। পরে জিহাদকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত জিহাদ জানান, শোভন আহত হয়ে ক্লিনিকে ভর্তি আছে শুনে তিনি সেখানে যাচ্ছিলেন। এমন সময় ছাত্রদলের অজ্ঞাতনামা কয়েকজন সঙ্ঘবদ্ধ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।


অন্যদিকে, দর্শনা পৌর ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে- তাদের দলীয় অফিসে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল কাদের বলেন, জিহাদের হাঁটুর নিচে ও পিঠে গভীর জখম হয়েছে। ক্ষতস্থানে সেলাই দিতে হয়েছে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ বলেন, ‘ছাত্রদলের সামাউল নামে একজন বাদী হয়ে অফিসে হামলার অভিযোগে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী