জীবননগরে হাসাদাহ ইউনিয়নে গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজিব। গতকাল সোমবার বিকেলে তিনি হাসাদাহ ইউনিয়নে এই নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার কৃষি ও শ্রম সম্পাদক মোসারোফ হোসেন, জীবননগর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাজেদুর রহমান, শ্রমিক আন্দোলনের জীবননগর থানা শাখার সভাপতি ক্বারী জিল্লুর রহমান, সেক্রেটারি মাওলামা ইসলামুল হক, বাংলাদেশ মুজাহিদ কমিটির হান্নান শাহ, যুব আন্দোলনের সেক্রেটারি রাইহানুল ইসলাম অনিক, হাসাদাহ ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
পথসভায় হাসানুজ্জামান সজিব তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং জনগণের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সেবায় নিজেদের দায়িত্ব পালন করবে। আমরা সকল শ্রেণির মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের লক্ষ্য সবার উন্নয়ন এবং শান্তিপূর্ণ সমাজ গঠন করা।
প্রতিবেদক হাসাদাহ