আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের এক পরিবারের হাতে ১ লাখ ৩১ হাজার ৯৯২ টাকার মৃত্যুজনিত বীমার চেক হস্তান্তর করেছে প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা করপোরেট জোন অফিসে এ চেক হস্তান্তর করা হয়। চেক বুঝে নেন খাদিমপুর গ্রামের মৃত আব্দুল্লাহর স্ত্রী ৩ সন্তানের জননী ফিরোজা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চুয়াডাঙ্গা করপোরেট জোনের ইনচার্জ (পিআরটি-১) মো. ওলিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইনচার্জ (পিআরটি-২) ঝিনাইদহ জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন এএমও ইনচার্জ (মেহেরপুর) মো. ইয়াসিন আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা করপোরেট জোনের জিএম ও ইনচার্জ মো. আবু বকর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বীমা খাতকে আরও জনবান্ধব করতে প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। মৃত্যুজনিত বীমা পরিবারকে আর্থিকভাবে সহায়তা দেয় এবং অনাকাক্সিক্ষত সময়ে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে। বক্তারা আরও বলেন, বীমার অর্থ প্রদানে স্বচ্ছতা, দ্রুত সেবা এবং গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। মরহুম আব্দুল্লাহর পরিবার দ্রুত বীমার সুবিধা পাচ্ছে-এটি প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের গ্রাহকবান্ধব সেবারই উদাহরণ।
অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বক্তারা বলেন, পরিবারের আর্থিক সুরক্ষায় বীমা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তারা আশাবাদ প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি একইভাবে গ্রাহকদের পাশে থাকবে।
নিজস্ব প্রতিবেদক