মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিএনপি প্রার্থী বাবু খানের পক্ষে ফেস্টুন স্থাপন

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৫ ইং
দর্শনায় বিএনপি প্রার্থী বাবু খানের পক্ষে ফেস্টুন স্থাপন

চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দর্শনা পৌর এলাকার ৯টি ওয়ার্ডে নির্বাচনী ফেস্টুন স্থাপন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টা থেকে দিনব্যাপী দর্শনা পৌর এলাকার সকল ওয়ার্ডে এই ফেস্টুন স্থাপন করা হয়। দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো. মশিউরের নেতৃত্বে পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরাতন বাজার থেকে এ কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার সাবেক মেয়র দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি মহিদুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মাহবুবুল আলম খোকন, মহিদুল ইসলাম, রেজাউল ইসলাম, নাসির উদ্দীন খেদু, দর্শনা রেলবাজার কমিটির নবনির্বাচিত সভাপতি তোফাজ্জল হোসেন, দর্শনা পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি শহিদুল মোল্লা, দর্শনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, প্রবীণ বিএনপি নেতা ইসমাইল আমিন, আব্দুল হামিদ, আলাউদ্দিন, দর্শনা থানা যুদলের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোহন, মোর্শেদ লিংকন, দর্শনা পৌর যুবদলের সদস্যসচিব জালাল উদ্দীন, যুবদল নেতা সোহাগ জমাদার, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, আব্দুল মুকতি, সাইদুর রহমান, ওয়াসিম, ছাত্রদল নেতা আব্দুর রহিম মুন্না, সোভন, পলাশ, ফরাদ, লিজন, আকাশ খাঁন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী