শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অসুস্থ দাদিকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা

ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে শিশু নিহত, আহত ১
  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় অসুস্থ দাদিকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় ইলমা তাবাচ্ছুম (৩) নামের এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন জ্যাতি খাতুন (২৫) নামের এক নারী। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মসজিদ সংলগ্ন পানের বরজের অদূরে এ দুর্ঘটনা ঘটে এ ঘটনা ঘটে।


নিহত ইলমা তাবাচ্ছুম আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের কুলতাডাঙ্গা গ্রামের সানোয়ার মিয়ার ছোট মেয়ে। ইলমা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি থাকা তার দাদিকে দেখতে বাবা সানোয়ার মিয়ার সাথে চুয়াডাঙ্গায় আসছিলেন। পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। অন্যদিকে আহত জ্যাতি খাতুন মুন্সিগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় শ্বশুরবাড়িতে আসছিলেন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার ইব্রাহিম মণ্ডলের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ থেকে যাত্রী নিয়ে চুয়াডাঙ্গাগামী একটি ইজিবাইক বোয়ালমারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমডাঙ্গাগামী দ্রুতগতির একটি মিনি ট্রাক সাইড নিতে চাপিয়ে দেয়। এসময় অটোরিকশাচালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে উল্টে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিম জানান, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একটি শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত জ্যোতির আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী শাহাবুদ্দীন বলেন, চুয়াডাঙ্গায় যাওয়ার পথে দেখি একটি ইজিবাইক উল্টে পড়ে আছে। দ্রুত স্থানীয়দের সহায়তায় সবাইকে বের করি। একটি শিশুর অবস্থা খুব খারাপ ছিলো। মোটরসাইকেলে করে শিশুটিকে ও তার বাবাকে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি শিশুটি বাঁচেনি।


আহত জ্যাতি খাতুন বলেন, আমরা বড় মানুষ ৩ জন আর বাচ্চা ২ জন ছিলাম। অটোটি বোয়ালমারিতে পৌঁছালে পাশ দিয়ে একটি ট্রাক এত জোরে গেল যে প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল। ওই ধাক্কা এড়াতে গিয়েই অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, আমি ঘটনা জানতে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। নিহত শিশুর লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছি দাফনের জন্য। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান