শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী কাবিল উদ্দিনের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৫ ইং
আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী কাবিল উদ্দিনের ইন্তেকাল

আলমডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাবিল উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে হৃদরোগে আলমডাঙ্গা থানাপাড়ার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত কুদরত মন্ডলের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল আসরের নামাজের পর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাড়াদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ট্রাক-বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, বুলু মিয়া, আসাদুল ইসলাম, রেজাউল হক, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, কবি ও মুদি দোকানি সিদ্দিকুর রহমান, সাংবাদিক হামিদুল ইসলাম আজম, সাবেক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম প্রমুখ। জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান