মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশে রুহুল আমিন

আমাদের লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা
  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৫ ইং
জীবননগরে জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশে রুহুল আমিন

চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, ‘আমাদের রাজনৈতিক লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার সংগ্রামেই আমরা রাজপথে।’ গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।


রুহুল আমিন আরও বলেন, ‘যারা শহীদ হয়েছেন, তাদের স্বপ্ন পূরণ করতে হলে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন ন্যায়বিচার প্রতিষ্ঠার নির্বাচন। আমরা চাই দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে।’ তিনি বলেন, জনগণের হাতে কর্মসংস্থানের সুযোগ পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছেন এবং কথার চেয়ে কাজের মাধ্যমে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন।


সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের মহিলা বিভাগের যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী পরিচালক মুহতারামা ফিরোজা ইয়াসমিন নিউটি, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা মাজলিসুল মুফাসসিরিন-এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিক, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর জামায়াতের আমির মাওলানা ফিরোজ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি আরিফ জোয়ার্দার, হাসাদাহ ইউনিয়ন আমির আখতারুজ্জামান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির হাজী আব্দুর রহমান মাস্টার ও উথলী ইউনিয়ন আমির মাওলানা আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা  জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা উপজেলা বিভাগীয় সেক্রেটারি সুমাইয়া নূর সিদ্দিকা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী