শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সাহিত পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গা সাহিত পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৩তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন শেখ সেলিম, মো. শহিদুল ইসলাম, আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, মোছা. মর্জিনা খাতুন, মো. মোজাম্মেল হক, জি এম জোয়ার্দার, লতিফা রহমান বনলতা, গুরু কাজল মল্লিক, ডা. তোফাজ্জেল হোসেন, খন্দকার রাবিয়া খাতুন রাবু, সুমন মালিক, চিত্ত রঞ্জন শাহা চিতু, মো. আবু নাসিফ খলিল, সার্থক আলিম ও মিম্মা সুলতানা মিতা।


চিরায়ত সাহিত্য থেকে শুভ দাস গুপ্তের কবিতা আবৃত্তি করেন মো. বজলুর রহমান। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, মো. বজলুর রহমান, মো. হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, জি এম জোয়ার্দার, গোলাম কবীর মুকুল, কাজল মাহমুদ। আসরে আরও উপস্থিত ছিলেন হোসেন মোশাররফ। পরিশেষে সভাপতি মহোদয় তার সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৯৩তম পর্বের সমাপ্তি ঘটে।



কমেন্ট বক্স
notebook

উসকানিমূলক বক্তব্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা