মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ওয়ার্ড বিএনপির মহিলা সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৫ ইং
আলমডাঙ্গায় ওয়ার্ড বিএনপির মহিলা সমাবেশ

আলমডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় এরশাদপুর একাডেমি হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মালিথার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
এসময় পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু বলেন, ‘সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনারা জানেন- এই নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সকলের সুপরিচিত জনদরদি জননেতা শরীফুজ্জামান শরীফ। তাই আমরা সকলেই একত্রিত হয়ে যার যার স্থান থেকে শরীফুজ্জামান শরীফের জন্য কাজ করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করব, ইনশাআল্লাহ।’
পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু বলেন, ‘আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে যার যার স্থান থেকে সকলেই একটি করে ভোট ধানের শীষের পক্ষে তৈরি করি। আমাদের এক একটি ভোট শরীফুজ্জামান শরীফকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করে সংসদে পাঠাতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।’ এসময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন- বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামায়াত ইসলামের নেতা-কর্মীরা ভোটের বিনিময়ে জান্নাত দিচ্ছে। তবে মনে রাখবেন- জান্নাত কারো বাপ-দাদার নয়, যে যেমন কর্ম করবে, মৃত্যুর পর সে তেমন ফল পাবে। ভোটের বিনিময়ে আল্লাহ কাউকে জান্নাত বা জাহান্নাম দেবে না।’
অনুষ্ঠানে পৌর ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী কবিতা খাতুনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের কান্ডারী শরীফুজ্জামান শরীফের বড় ভাই বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আলমডাঙ্গা পৌর শাখার আহ্বায়ক জিনিয়া পারভিন, আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল হক মাস্টার, পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, যুবনেতা আওয়াল কবির, আক্তার হোসেন লুলু, শরিফুল ইসলাম শরীফ, নাহিদ হাসান, মিণ্টু, মোস্তফা, রতন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী