মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি তোফাজ্জেল ও সম্পাদক আনোয়ার
  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৫ ইং
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে তোফাজ্জেল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৮৭০ জন। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণে পুলিশি নিরাপত্তা, সাংবাদিক এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় সাড়ে ৭ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ১৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৩১ জন প্রার্থী।


নির্বাচনে সভাপতি পদে বিজয়ী তোফাজ্জেল হোসেন (চেয়ার মার্কা) পেয়েছেন ৩৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিকুল ইসলাম জুয়েল (চশমা মার্কা) পেয়েছেন ২৯৪ ভোট। সহসভাপতি আবুল বাসার (মোরগ মার্কা) ৪৬৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম (কলস মার্কা) ১৯৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন (প্রজাপতি মার্কা) ২৫৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম মেহফুজ (বাইসাইকেল মার্কা) ২৪০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আবিদ হাসান রিফাত (হরিণ মার্কা) সর্বোচ্চ ৬৭০ ভোট ও প্রতিদ্বন্দ্বী (আনারস মার্কা) ২১২ ভোট। দপ্তর সম্পাদক পদে সোহাগ হোসেন (টেবিল মার্কা) ৩৭৩ ভোট। প্রতিদ্বন্দ্বী কালু মিয়া (হারিকেন মার্কা) ৩৩৩ ভোট। কোষাধ্যক্ষ মিজানুর রহমান (দেয়ালঘড়ি মার্কা) ৫৭৩ ভোট। প্রতিদ্বন্দ্বী (টিউবওয়েল মার্কা) ২৬২ ভোট।


নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- ১ নম্বর ওয়ার্ডে শরীফ উদ্দীন (পেয়ারা মার্কা) ৮৮ ভোট, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে আব্দুল মিয়া ও শামীম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, ৫ নম্বর ওয়ার্ডে মেহেদী হাসান (বেলচা মার্কা) ৮৪ ভোট, ৬ নম্বর ওয়ার্ডে আজিজুল ইসলাম (পানপাতা মার্কা) ১২১ ভোট ও ৭ নম্বর ওয়ার্ডে হাবিব শিকদার (জবাফুল মার্কা) ৬৬ ভোট।


জানা গেছে, ২০১৮ সালের ২০ এপ্রিল সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হলেও বিভিন্ন জটিলতায় দীর্ঘ সাত বছর ধরে পুরোনো কমিটিই দায়িত্ব পালন করে। চলতি বছরের ২৫ মে উপদেষ্টা পরিষদ গঠন করে পরে ৫ সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা করা হয়। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী