মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গায়  বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করেছে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি। ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সেন্টার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড প্রদক্ষিণ শেষে আবার ডায়াবেটিক সেন্টারে এসে শেষ হয়। র‌্যালি শেষে ডায়াবেটিক সেন্টারের দ্বিতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে ডায়াবেটিক সেন্টারের নিচতলায় দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডায়াবেটিক সমিতির প্রশাননিক কর্মকর্তা ডা. আব্দুলাহ আল নোমান। সভায় ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ভোলার সভাপতিত্বে বক্তব্য দেন ডায়াবেটিক সমিতির সদস্য রেজাউল করীম মুকুট, ডা. ফকির মোহাম্মদ ও ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাহিদ ফাতিমা। 


আলোচনা সভায় ডা. নাহিদ ফাতিমা বলেন বলেন, ‘ডায়াবেটিস একটি মারাত্মক রোগ। এটি দুই লেবেলে বিভক্ত, লেবেল ১ এবং লেবেল ২। নিয়মিত কায়িক পরিশ্রম এই রোগ নির্মূলের একটি মাধ্যম। ঔষধ নির্ভর হয়ে এই রোগ নিরাময় চিন্তা করা যাবে না। কারণ প্রত্যেকটা ঔষধের একটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে। আমাদের উচিত নিয়মিত হাঁটা এবং ব্যায়াম করা। ভাত কম খেতে হবে। গর্ভবতী নারীদের এই রোগের দিকে বিশেষ নজর দিতে হবে, এবং খাবার খাওয়ার দিকে ও গর্ভকালীন নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে।’


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু জাফর মণ্টু, সোলাইমান হক, অ্যাড. আবদুর রউফ, বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ, ডায়াবেটিক হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ আরও অনেকে



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী