মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রাথমিক শিক্ষক নিয়োগবিধি পরিবর্তনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৫ ইং
প্রাথমিক শিক্ষক নিয়োগবিধি পরিবর্তনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাতিলের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, উদীচী জেলা সংসদ, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী এবং চুয়াডাঙ্গা আবৃত্তি পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিরন উর রশিদ শান্তর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উদীচী জেলা সংসদের সভাপতি হাবিবি জহির রায়হান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ ও শারীরিক সুস্থতার জন্য সংগীত ও শারীরিক শিক্ষা বাধ্যতামূলক হওয়া প্রয়োজন। কিন্তু নিয়োগ বিধিমালা পরিবর্তন করে এসব বিষয়ের শিক্ষক নিয়োগ বন্ধ করা হলে আমাদের শিশুরা আন্তর্জাতিক অঙ্গনে পিছিয়ে পড়বে।’
অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক বলেন, ‘অন্যান্য দেশে যেখানে সাংস্কৃতিক ও শারীরিক শিক্ষা বাধ্যতামূলক, সেখানে আমাদের দেশে এমন গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের নিয়োগ বাতিল করা সত্যিই হতাশাজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’


আরও বক্তব্য দেন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আহসান খান এবং উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক আদিল হোসেন। মানববন্ধনে বজলুর রহমান জোয়ার্দার, সুমিতা দে, আলাউদ্দিন ওমর, আব্দুল জব্বার সোনা, নুর আলম, তুষার, তানভির ইসলাম, আনোয়ার হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী