মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নির্বাচন আজ

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৫ ইং
রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নির্বাচন আজ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতালে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী।
এ নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি অ্যাড. সোহরাব-ছটি পূর্ণ প্যানেল, অন্য দুটি অসম্পূর্ণ প্যানেল হামিদুর-মনি পরিষদ এবং রফিক-মিল্টু প্যানেল। এর মধ্যে অ্যাড. সোহরাব-ছটি পূর্ণ প্যানেলে রয়েছেন- ভাইস চেয়ারমান পদে অ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারি পদে হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, কার্যনির্বাহী সদস্য পদে অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. মুহা. রফিকুল ইসলাম, মো. মফিজুর রহমান জোয়ার্দ্দার, সুমন পারভেজ খান ও মহলদার ইমরান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী