মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জামায়াতের ২০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২৫ ইং
জামায়াতের ২০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

দর্শনা থানা ও পৌর জামায়াতে ইসলামী ২০ জন নেতা-কর্মী কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবুর হাতে হাত রেখে বিএনপিতে যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবুর বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন।


এদিন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, বাংলাদেশ কুরআন শিক্ষা ফাউন্ডেশন ঢাকার সহসভাপতি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি হযরত মাওলানা নাজমুল হাসান বিপ্লবী ও দর্শনা পৌর ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল হামিদের নেতৃত্বে জামায়াতে বিভিন্ন শিক্ষকসহ ২০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।


এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য মশিউর রহমান, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ লিংকন, মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেনসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী