মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাঁকা ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশে রুহুল আমিন

বৈষম্যহীন সমাজ গড়াই আমাদের লক্ষ্য
  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২৫ ইং
বাঁকা ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশে রুহুল আমিন

জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে নির্বাচনী কর্মী সমাবেশে জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘জুলাই শহিদদের স্বপ্ন পূরণের জন্যই আমাদের আগামীর নির্বাচন।’ গতকাল বৃহস্পতিবার বাদ এশা বাঁকা গ্রামে আয়োজিত পথসভায় তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, যেখানে দিনের ভোট রাতে কেটে নেওয়া হবে না। প্রতিটি কাজ নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হবে।’


তিনি বলেন, ‘আমরা আগামী দিনে বৈষম্যহীন একটি সমাজ ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। বিগত আন্দোলনে সারা দেশে অসংখ্য ভাই শহিদ হয়েছেন। ঢাকার যাত্রাবাড়ীতে খলিলুর রহমানকে গুলি করে হত্যার পর তার দেহের ওপর দিয়ে ট্রাক চালিয়ে ছিন্নভিন্ন করা হয়। পরে পুলিশ দাবি করেছিল, সে ট্রাকচাপায় মারা গেছে। আমার পাশের জেলায় এক কর্মীর চোখ উপড়ে হত্যা করা হয়েছিল। তার মা তখন বলেছিলেন— ‘গুলিই যদি করতে, তাহলে চোখ দুটি কেন উপড়ে নিলে?’


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম এবং উপজেলা শ্রমিককল্যাণ সভাপতি কামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান খান নবাব এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা মফিজুর রহমান।


এর আগে সকালে জামায়াতের জেলা নেতারা বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী