চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্রী হাসপাতালে
- আপলোড তারিখঃ
০৯-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। তাদের মধ্যে দু’জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে ক্লাস চলাকালীন হঠাত করে তারা বমি করতে থাকে। একপর্যায়ে তারা অজ্ঞান হয়ে যায়। অসুস্থ ছাত্রীরা হলো, মাখালডাঙ্গার পোষ্ট অফিসপাড়ার গাফফারের মেয়ে জান্নাতুল (১১), একই এলাকার আলমগীরের মেয়ে আসমাউল হুসনা বন্যা (১১), নিজাম উদ্দিনের মেয়ে সাদিয়া খাতুন (১১)। এরা সকলেই ওই বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী। জানা গেছে, গতকাল দুপুরে ক্লাস চলাকালীন হঠাত একটা গন্ধ পাই ক্লাসের শিক্ষার্থীরা। এদের মধ্যে তিন শিক্ষার্থী বমি করতে করতে অজ্ঞান হয়ে পরে। পরে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মাথায় পানি দিয়েও সুস্থ না হলে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে সাদিয়ার একটু সুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়নি।
এদিকে কেউ কেউ বলেন, স্কুলে একটি মহিলা বই বিক্রয় করতে এসেছিল। ওই মহিলা তার ব্যাগের চেইন খুলতেই একটা সুগন্ধি বের হয়। এতে তিনজন বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। স্কুলের প্রধান শিক্ষক শাবত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি চুয়াডাঙ্গায় আছি। এ বিষয়ে আমি কিছুই জানিনা। স্কুলে গিয়ে জানতে পারবো কি হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, হয়তো বাইরের কোন খাবার খাওয়ার কারণে এমনটি হতে পারে। তবে এটা সিরিয়াস কিছু না। চিকিৎসা দেয়া হয়েছে, তারা সুস্থ হয়ে যাবে।
কমেন্ট বক্স