চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নির্বাচনী প্রচারণা এখন আবেগ আর প্রত্যাশার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো প্রচারণায় তাঁর পদচারণা যেখানে পড়েছে, সেখানেই সৃষ্টি হয়েছে গণজোয়ার। বিকেল চারটার দিকে আঠারোখাদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পথসভার মাধ্যমে প্রচারণা শুরু করেন শরীফুজ্জামান শরীফ। এরপর তিনি আঠারোখোদা, অনুপনগর, নতিডাঙ্গা গ্রামসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে নিবিড় প্রচারণা চালান। প্রার্থীর প্রচারণাকালে রাস্তাঘাটে শত শত মানুষ ভালোবাসার টানে নেমে আসে। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আবেগঘন সমর্থন প্রমাণ করে, চুয়াডাঙ্গা-১ আসনে পরিবর্তনের হাওয়া এখন শক্তিশালী গণজোয়ারে পরিণত হয়েছে। মানুষ তাদের প্রিয় নেতাকে পাশে পেয়ে বুকে টেনে নিয়েছেন এবং নিজেদের বঞ্চনার কথা ব্যক্ত করেছেন।
গণসংযোগে শরীফুজ্জামান শরীফ সাধারণ মানুষ এবং নেতা-কর্মীদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন। তিনি জনগণের আবেগ ও তারেক রহমানের বার্তা তুলে ধরে বলেন, ‘আমার বাড়াদী ইউনিয়নের ভাই ও বোনেরা, আঠারোখাদা, অনুপনগর, নতিডাঙ্গার এই পথে পথে আমি আপনাদের যে ভালোবাসা দেখছি, এই ভালোবাসা শুধু আমার জন্য নয়- এটা আপনাদের মুক্তির আকাক্সক্ষা। আপনারা জানেন, এই ভালোবাসা হলো আমাদের বিজয়ের প্রতীক! আমি যখন আপনাদের কাছে আসি, তখন বুঝতে পারি আপনারা অর্থনৈতিক কষ্ট আর ভোটাধিকার হারানোর বেদনায় ভুগছেন। এই বঞ্চনা আর চলবে না।’
শরীফুজ্জামান বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সেই কারণেই আমাদের হাতে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা তুলে দিয়েছেন। এই রূপরেখা আপনাদের জীবনে শান্তি ও অর্থনৈতিক মুক্তি ফিরিয়ে আনার সুনির্দিষ্ট পরিকল্পনা। আমি আপনাদের কাছে কোনো মিথ্যা আশ্বাস দিতে আসিনি, এসেছি ৩১ দফার গ্যারান্টি নিয়ে। ৩১ দফায় আমরা অঙ্গীকার করেছি- সঠিক পরিকল্পনা ও জবাবদিহিতার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে, আমাদের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হবে এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। এই সংগ্রামে আমরা কেউ একা নই, আমরা সবাই ঐক্যবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আপনারা শুধু একটি কাজ করুন- আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে আনুন। আমি আপনাদের কথা দিচ্ছি- আপনাদের এই ভালোবাসা কোনো দিন বৃথা যাবে না। আপনাদের সেবক হিসেবে আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। ইনশাআল্লাহ, চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের বিজয় হবেই।’
গণসংযোগকালে শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দার বিলু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, শফিউল হক সালাম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক মাসুদ, যুবদল নেতা আমানউল্লাহ বাবুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক শুকুর আলী, সাংগঠনিক সম্পাদক ঝণ্টু, জামাল মেম্বার, আশাবুল, লিপন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রাজু, ছোটন, মামুন, বাপ্পি প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক