শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার হাউলী ইউনিয়নে বিএনপির নির্বাচনী পথসভায় বাবু খান

জনগণের মন জয় করেই ধানের শীষে ভোট নিতে হবে
  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২৫ ইং
দামুড়হুদার হাউলী ইউনিয়নে বিএনপির নির্বাচনী পথসভায় বাবু খান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে হাউলী ইউনিয়ন বিএনপির আয়োজনে জয়রামপুর চৌধুরীপাড়া ঈদগাহ মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি, বিজিএমইএ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেক দিন পরে এ দেশের মানুষ ভোট দিতে পারবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা কর্মসূচি নির্ধারিত করা হয়েছে। এর মধ্যে ধর্মীয় স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, কৃষি ও কৃষকের উন্নয়নসহ মোট ৩১ দফা কর্মসূচি দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, ‘আপনারা দয়া করে নারীদের, বাড়ির মহিলাদের বিএনপির ধানের শীষের কথা বলবেন। একটি দল জান্নাতের কথা বলে মা-বোনদের বিভ্রান্ত করছে। কেউ যেন বিভ্রান্ত করতে না পারে, সে জন্য আপনারা পুরুষেরা বিশেষ খেয়াল রাখবেন। ভোট জনগণের অধিকার, সবাই যে ধানের শীষে ভোট দেবে, তা কিন্তু নয়। কিন্তু কেন ধানের শীষে ভোট দেবে, তা সাধারণ মানুষকে বোঝাতে হবে, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার কথা মানুষকে সাধারণ ভোটারদের বোঝাতে হবে, তারা যদি বুঝতে পারে, তাহলে অবশ্যই তারা ধানের শীষে ভোট দেবে। কারণ, এই ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণেরই কোনো না কোনো সুবিধা হবে, ইনশাআল্লাহ।’


হাউলী ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সহসভাপতি সলেমান মল্লিক, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সহসভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান ঝণ্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল হক সবুজ, হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবু, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিকসহ হাউলী ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান