মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছি হাইস্কুলে অভিভাবক সমাবেশ

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২৫ ইং
কুড়ুলগাছি হাইস্কুলে অভিভাবক সমাবেশ

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মামুনুর রহমান।


অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবক-শিক্ষক সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সহকারী শিক্ষক ফেরদৌসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনা ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী