মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পৃথক স্থানে ডিবি পুলিশের অভিযান

২৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪
  • আপলোড তারিখঃ ১০-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গার পৃথক স্থানে ডিবি পুলিশের অভিযান

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক দিকনির্দেশনায় জেলায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে গতকাল রোববার বেলা ৩টা ১৫ মিনিটে জেলা ডিবির একটি দল চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার চৌরাস্তার মোড় সংলগ্ন মাসুম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালায়।


ডিবির উপ-পরিদর্শক (এসআই) সৌমিত্র সাহার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আনোয়ার হোসেন সুমন (২৮), মো. আব্দুল (৩৫) ও ইসমাইল আহম্মেদ সোহাগ (২৬) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার বিকেল ৪টা ৫ মিনিটে দর্শনা থানাধীন বেগমপুর ফুলতলা তিন রাস্তার মোড়ে আরেকটি অভিযানে ডিবি পুলিশের আরেক দল ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান বিপ্লব (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর ও দর্শনা থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী