আলমডাঙ্গা সরকারি কলেজে ‘তোমার স্বাস্থ্য : তোমার পছন্দ’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও আলোচক ছিলেন ইউএসএর ক্যালিফোর্নিয়া সিটির বিখ্যাত চিকিৎসক ড. চার্লস ডেভিড (এমবিবিএস, এমডি) ও কি-নোট স্পিচম্যান।
তিনি বলেন, প্রত্যেকের নিজের সিদ্ধান্তই স্বাস্থ্য রক্ষার সবচেয়ে বড় শক্তি। আপনারা প্রতিদিন অন্তত একটা সময় করে হাঁটাহাঁটি করবেন, চিনি খাবেন না। কারণ চিনি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। খাবার তালিকা তৈরি করে অবশ্যই খাবেন। বিশেষ করে শাকসবজি বেশি বেশি খাবেন। লাল মাংস এড়িয়ে চলবেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (অব.) ড. আনিসুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. মফিজুর রহমান। আলোচনা সভার সঞ্চালনা করেন প্রভাষক আনোয়ার উজ্জামান। এসময় উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম, সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক মহিতুর রহমান, সহকারী অধ্যাপক সাইদুর রহমান লিটন, প্রভাষক ড. মহবুব আলম, প্রভাষক জামাল উদ্দিন, প্রভাষক মোঃ আনোয়ার হোসেন (ইংরেজি), প্রভাষক রাশেদুল কবির, প্রভাষক নুরুজ্জামান (উদ্ভিদবিদ্যা), প্রভাষক আদিলুর রহমান, প্রভাষক আব্দুল মান্নান, শরীরচর্চা শিক্ষক সাঈদ এম হিরন, রাজিবুল ইসলাম রাজ, মনিরুজ্জামান প্রমুখ।
আলমডাঙ্গা অফিস