মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জমির মালিককে ‘মৃত’ দেখিয়ে প্রতারণা

দলিল লেখকের কারাদণ্ড, দুজনের জরিমানা
  • আপলোড তারিখঃ ১০-১১-২০২৫ ইং
আলমডাঙ্গায় জমির মালিককে ‘মৃত’ দেখিয়ে প্রতারণা

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সাকের আলীকে তফশিল জালিয়াতির দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় জমি খারিজের আবেদনকারী আলামিন ও কম্পিউটার দোকানদার সাইফুল ইসলামকে ৫০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন।


জানা গেছে, ভাংবাড়িয়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আলামিন জমি খারিজের জন্য ভূমি অফিসে আবেদন করেন। দলিল লেখক সাকের আলী ওই আবেদনটি গোবিন্দপুর মাঠপাড়ার সাইফুল ইসলামের কম্পিউটার দোকান থেকে প্রস্তুত করে দেন। পরীক্ষায় দেখা যায়- দলিলের ৭ নম্বর কলামে মালিকানার ধারাবাহিক ২৫ বছরের বিবরণ পাল্টে জীবিত মালিককে ‘মৃত’ দেখানো হয়েছে। তফসিলের এই পরিবর্তন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর নজরে এলে তিনি সাব-রেজিস্ট্রি অফিসে হঠাৎ অভিযান চালান। অভিযানে দলিল লেখক সাকের আলী, আবেদনকারী আলামিন ও কম্পিউটার দোকানদার সাইফুল ইসলামকে আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকের আলী টাকা নিয়ে তফশিল পরিবর্তনের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড ও জরিমানা দেন এবং অপর দুইজনকে জরিমানা করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু জানান, সাকের আলী ইচ্ছাকৃতভাবে তফশিল পরিবর্তন করেছে বলে স্বীকার করেছে। তার দলিল লেখকের লাইসেন্স স্থগিতের জন্য আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রার এবং জেলা সাব-রেজিস্ট্রারকে চিঠি পাঠানো হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী