আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন ওলামা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আনোয়ার হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো. শাফী।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাহবুবুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ কলম, সিনিয়র সহসভাপতি আল মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হামিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজা হোসেন, খাদিমপুর ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল কালাম, জামদানি ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন এবং আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের প্রচার সম্পাদক ইমরান হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ওলামা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ের কর্মীদের ঐক্য ও নিষ্ঠার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সমাবেশ শেষে চিৎলা ইউনিয়ন ওলামা দলের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. মহসিন মণ্ডল।
সমীকরণ প্রতিবেদক