মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মানবিকতা; সেলিমুল হাবিব সেলিমের

বাড়িতে গিয়ে আহত পিতার খোঁজখবর নিলেন শরীফ
  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২৫ ইং
রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মানবিকতা; সেলিমুল হাবিব সেলিমের

নির্বাচনী প্রচারণার তুমুল ব্যস্ততার মাঝেও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ তাঁর কর্মীদের পারিবারিক সমস্যায় মানবিক দায়িত্ব পালনে সামান্যতম বিলম্ব করেননি। এটিই প্রমাণ করে, তাঁর রাজনীতি শুধু ভোটকেন্দ্রিক নয়, নেতা-কর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক গভীর এবং পারিবারিক। গতকাল সন্ধ্যায় জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের বাবা নিজ বাসায় পড়ে গিয়ে আহত হন। এই খবর শোনার সঙ্গে সঙ্গেই মো. শরীফুজ্জামান শরীফ তাঁর বাসায় ছুটে যান।


মো. শরীফুজ্জামান শরীফ সেখানে সেলিমুল হাবিবসেলিমের বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁকে দ্রুত সুস্থ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও সাহস জোগান। এই অপ্রত্যাশিত ও মানবিক আগমন সেলিমুল হাবিব সেলিম এবং তাঁর পরিবারকে গভীর আবেগাপ্লুত করে তোলে।


এসময় মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘রাজনীতির লড়াই এক কঠিন সংগ্রাম। যারা আমাদের এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের পারিবারিক নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী