মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মেছো বিড়াল সংরক্ষণে প্রচারণা

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২৫ ইং
জীবননগরে মেছো বিড়াল সংরক্ষণে প্রচারণা

জীবননগরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী মেছো বিড়াল সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে জীবননগর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে শুরু হয় এ প্রচারণা। পরে এটি পদ্মবিল, বাঁকা বাজারসহ আশপাশের গ্রামীণ এলাকায় প্রচারণা চালানো হয়। প্রচারণায় মাঠের কৃষক, দোকানদার ও এলাকাবাসীর মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
প্রচারাভিযানে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২, মেছো বিড়ালের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা এবং মানুষ-বন্যপ্রাণীর সংঘাত নিরসনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মাইকিংয়ের মাধ্যমে জানানো হয়। এছাড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা কর্তৃক প্রকাশিত লিফলেটও বিতরণ করা হয়।


বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, আমরা দীর্ঘদিন ধরে বন বিভাগের সহযোগী হিসেবে মেছো বিড়াল সংরক্ষণে কাজ করছি। গবেষণায় দেখা গেছে, একটি মেছো বিড়াল তার ১০ বছরের জীবনে প্রায় ৫০ লাখ টাকার ফসল ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং জলাশয়ের পরিবেশ ঠিক রাখে। ফলে মাছের উৎপাদনও বাড়ে। কিন্তু মানুষ ভুল করে একে ‘বাঘ’ ভেবে মেরে ফেলেÑযা অত্যন্ত দুঃখজনক। আমরা এ প্রাণীর অস্তিত্ব রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি। এসময় সংগঠনের সদস্য বায়জিদ, ইয়াসিন, বিএডিসির কর্মচারী শাওন, সেন্টু শেখসহ বাঁকা বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী