চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমইএর সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন করতে হলে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষা মানেই ভালো পড়াশোনা বা সার্টিফিকেট অর্জন নয়। শিক্ষা অন্তরের অন্তস্তল থেকে প্রতিটি পদক্ষেপে শিক্ষার যে আলো সেটা বিস্তার করাতে হবে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করতে যা করণীয় অতীতে করেছি, ভবিষ্যতেও করবো। আমার দল ক্ষমতায় গেলে অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেস, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। কোমলমতি শিক্ষার্থীরা তাদের জীবনের বিনিময়ে যে অর্জন করেছে তার জন্য আমাদের মন-মানসিকতার পরিবর্তন করতে হবে। সমাজ পরিবর্তন করতে আমাদের সকলের কাজ করা লাগবে। আপনারা ভালো হলে রাজনীতিবিদরা ভালো হবে। যার যেটা প্রাপ্য, তাকে সেটা দেওয়া উচিত। আমাদের ৩১ দফার মধ্যে কীভাবে শিক্ষার মানোন্নয়ন করা যায় এটাও একটি। আমরা সবাই একসাথে মিলে শিক্ষামান উন্নয়ন করবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন মিল্টন, সড়াবাড়ীয়া গ্রামের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল ইসলাম, তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, সমাজসেবক ও সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় সাবেক সভাপতি আতিয়ার রহমান, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সভাপতি সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় আব্দুল ওয়াহেদ মিয়া, সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মহিদুল মাস্টার, আন্দুলবাড়ীয়া কলেজের সভাপতি সাইদুর রহমান বাবু, সমাজসেবক মহাব্বত , সমাজসেবক,সমাজসেবক শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান।