মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ
  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২৫ ইং
দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের

দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয়ের সভাকক্ষে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য মো. মশিউর রহমান। তিনি বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষার মান ধ্বংসের পথে নিয়ে গেছে। শিক্ষার মধ্যে বিভিন্ন নতুন কারিকুলাম যুক্ত করায় শিক্ষার্থীদের নৈতিক জ্ঞানও হারিয়ে যেতে বসেছিল। শিক্ষকদের মান-মর্যাদা ক্ষুণ্ন করে পরিবেশ নষ্ট করেছিল বিগত দিনে। শিক্ষকদের স্বাধীনতা ছিল না। পড়াশোনার মান ছিল নিম্ন, কিন্তু পরীক্ষার রেজাল্ট হার উচ্চতর সর্বোচ্চ করতে বাধ্য করা হতো শিক্ষকদের। আমরা এখন থেকে পড়াশোনার মান উন্নয়ন করবো। শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠাতে হবে আপনাদের। ছেলেমেয়েদের প্রতিনিয়ত খোঁজ নিতে হবে। তারা ঠিকমতো স্কুলে আসে কিনা। এক্ষেত্রে মায়েদের ভূমিকা বেশি। বাবারা বাহিরে থাকে মায়েরা সবসময় ছেলে মেয়েদের পাশে থাকে। মায়েরা ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি মোবাইলে আসক্ত কিনা খোঁজ নিবেন। 


এসময় উপস্থিত ছিলেন মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান, শিক্ষক প্রতিনিধি আবুল কাশেমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী