মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘হ্যালো আন্দুলবাড়ীয়া ফুটবল টুর্নামেন্ট’-এ চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির জয়

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২৫ ইং
‘হ্যালো আন্দুলবাড়ীয়া ফুটবল টুর্নামেন্ট’-এ চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির জয়

আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত “হ্যালো আন্দুলবাড়ীয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫”-এর প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় মাগুরা ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।


খেলার উদ্বোধন করেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার ফুটবল দলের সাবেক অধিনায়ক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সেলিম আকতার খান মিন্টু, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মির্জা হামিদুর রহমান শিলন, আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা এডহক কমিটির সভাপতি এস.এম. সাইদুর রহমান বাবু, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আতিয়ার রহমান, প্রাক্তন ফুটবলার আব্দুর রাজ্জাক, সাংবাদিক রানা মাহমুদ, তরুণ ফুটবলার শামীম শেখ প্রমুখ।


খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আব্দুল হাই, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোল্লা মকছেদুর রহমান টিক্কা, আর ধারাভাষ্যকার ছিলেন মামুন শেখ ও রাশেদুজ্জামান রাশেদ।


উল্লেখ্য, পুরো টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করছেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-কোষাধ্যক্ষ এবং চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী