মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২৫ ইং
বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত মঞ্চ শিল্পী, দর্শনা অনির্বাণ সাংস্কৃতিক সংগঠনের (অনির্বাণ থিয়েটার) অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ও কেরু অ্যান্ড কোম্পানির ঢাকা পণ্যগারের সাবেক ইনচার্জ দর্শনা জয়নগরের বাসিন্দা মোবারক হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার ভোর ৫টার দিকে ঢাকা উত্তরার বেসরকারি লুবাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি সেখানে এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা উত্তরায় গার্ড অব অনার প্রদান এবং নামাজে জানাজা সেক্টর ৪, রোড নম্বর-১০ কবরস্থান মসজিদ অনুষ্ঠিত হয়। উত্তরা কবরস্থান তাঁকে দাফন করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী